Free Funny Images
Here you can get all funny wallpapers,funny photos,funny pictures and more free funny images.
Pages
(Move to ...)
Facebook
▼
(Move to ...)
Emergince Sied
▼
(Move to ...)
Online Business
Home
▼
Monday, 27 April 2015
শেষ হচ্ছে সেলফি স্টিকের দিন
পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে ছবি তুলতে ভালোবাসেন সবাই। কিন্তু সাধারণ ক্যামেরায় ছবি তুলতে গেলে ফটোগ্রাফার নিজেই বাদ পড়ে যান ফ্রেম থেকে। কিছু ক্যামেরায় অবশ্য টাইমার লাগানো থাকে। কিন্তু সেখানেও ফটোগ্রাফারের দৌড়ের গতির ওপর নির্ভর করে অনেক কিছু।স্মার্টফোন উদ্ভাবনের পর এ সমস্যার সমাধান নিয়ে আসে সেলফি। কিন্তু সেখানেও ঝামেলা। ফটোগ্রাফার নিজেকে অবশেষে ফ্রেমবন্দি করতে পারলেও তাতে ধরা যাচ্ছিল না ইচ্ছামতো লোকজন। এরও সমাধান মিলে গেল। শুরু হলো সেলফি স্টিকের ব্যবহার।১৯৮৩ সালেই উদ্ভাবিত হয়েছিল সেলফি স্টিক। এ উদ্ভাবনের পেছনে হাত ছিল হিরোশি উয়েদা নামে এক জাপানি ভদ্রলোকের। কিন্তু তখন এ উদ্ভাবনকে কেউ পাত্তা দেয়নি। রীতিমতো অপাঙেক্তয় হয়ে গিয়েছিল এ আবিষ্কার। ১৯৯৫ সালে ‘১০১ আন-ইউজলেস জাপানি ইনভেনশন’ নামে একটি বইতে একে স্থান দেয়া হলেও বইয়ের নামই বলে দিচ্ছে সান্ত্বনামূলক এ বইতে স্থান না পেলেই বোধহয় সবচেয়ে বেশি খুশি হতেন উদ্ভাবক। উয়েদা নিজেই পরে আক্ষেপ করে বলেছিলেন, ‘আবিষ্কারটা বোধহয় আমি সময়ের আগেই করে ফেলেছিলাম’।উয়েদার সেলফি স্টিক জনপ্রিয়তা না পেলেও ওয়েইন ফ্রমের ভাগ্যটা কিন্তু অন্য রকম। ২০০৫ সালে নিজের উদ্ভাবিত কুইক পড পেটেন্ট করান তিনি। যদিও তা প্রথম বাজারে আসে ২০১১ সালে। পরে একে সময়ের সেরা ২৫ উদ্ভাবনের তালিকায় অন্তর্ভুক্ত করে টাইম ম্যাগাজিন। মিটারখানেক লম্বা এ রডই পরে পরিচিতি পায় সেলফি স্টিক নামে।কিন্তু সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এ সেলফি স্টিকও হারাতে যাচ্ছে
তার উপযোগিতা। আর তার বিদায়বার্তা ঘোষণা করতে যাচ্ছে অ্যাপল আর এলজির স্মার্টফোনে ব্যবহৃত ক্যামেরা মডিউলের নির্মাতা প্রতিষ্ঠান এলজি ইনোটেক। এলজি ইনোটেক এবং কয়েকটি ক্যামেরা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখন মনোযোগ দিয়েছে আরো ওয়াইড-অ্যাঙ্গেল ভিউসহ ছোট ছোট ক্যামেরা লেন্স তৈরিতে। আর এ খবর প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির গবেষণা প্রকৌশলী ইউ দোং কাগ।স্মার্টফোনের সামনে এ লেন্স বসালে আরো বিস্তৃত হবে এর ভিউ পয়েন্ট। ফলে সামনের দিনগুলোয় সেলফোন হাতে ধরেই ফ্রেমবন্দি করে ফেলা যাবে অনেক বেশি লোককে। প্রয়োজন হবে না কোনো সেলফি স্টিকের। এ মাসেই বাজারে আসছে এলজির নতুন জি-ফোর মডেলের ফোন। জি-সিরিজের আগের মডেলের ফোন থেকে এর সামনের লেন্সের বিস্তৃতি বাড়ছে ১৫ শতাংশ। তবে একটি লেন্সের বিস্তার সর্বোচ্চ কতটুকু হতে পারে, সে বিষয়ে কোনো মন্তব্য করেনি এলজি। এলজির এ নতুন মডেলের ফোনটিতে সামনের ক্যামেরার রেজুলেশন থাকছে ৮ মেগাপিক্সেল। পেছনের ক্যামেরার রেজুলেশন হবে ১৬ মেগাপিক্সেল। অন্যদিকে আইফোন সিক্সের পেছনে এখনো ব্যবহার করা হয় ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।সেলফি স্টিকের ভবিষ্যৎ সম্পর্কে ইউ দোং কাগের মন্তব্য, এ স্টিকগুলো ছাড়াই সেলফি তোলা যায়, এমন পণ্যের দিকে খুব দ্রুতই বাজার ঘুরে যাবে।
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment