Pages

Monday, 27 April 2015

রিয়াজের এক অন্য পৃথিবী

না, ভাবনার কিছু নেই। এ পৃথিবী ছেড়ে কোথাও যাচ্ছেন না চলচ্চিত্র অভিনেতা রিয়াজ। তিনি আহসান কবীর লিটনের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় নতুন একটি নাটকে অভিনয় করেছেন। যার নাম ‘এক অন্য পৃথিবী।’

এতে রিয়াজের বিপরীতে কাজ করেছেন নাদিয়া। আরো অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা। সম্প্রতি সিলেট এবং ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।
 রিয়াজের এক অন্য পৃথিবী
জেলা শহরের স্টেশনে ট্রেন থামে। আজাদ ট্রেন থেকে প্লাটফর্মে নামে, এই স্টেশন তার কতই না চেনা অথচ পনের বছর পর চেনা স্টেশনটা একদম অচেনা লাগে। বিচার বিভাগের এক ভুল সেই সাথে তার মন্দ কপালের জন্য আজাদকে পনের বছর জেল খাটতে হয়েছে। এই আজাদকে নিয়েই এ নাটকের গল্প। আজাদ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ।নাটকটি শিগগির কোনো একটি টিভি চ্যানেলে প্রচার করা হবে।

No comments:

Post a Comment