Pages

Monday, 27 April 2015

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের কাশিমপুর গ্রামের দালাল বাড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, কাশিমপুর গ্রামের দালাল বাড়ির মহসিন মিয়ার ছেলে আবদুল বাতেম (৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শাহিনাল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াদ হোসেন। বাতেম ও রিয়াদ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রিয়াদ হোসেনের নানা বাড়ি এটি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল বেলা সবার অগোচরে দুই শিশু ঘর থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তাদের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. মান্নান জাগো নিউজকে জানান, এলাকা থেকে খবর পেয়ে রাত ৯টায় আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
 পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের কাশিমপুর গ্রামের দালাল বাড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বেলা পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো, কাশিমপুর গ্রামের দালাল বাড়ির মহসিন মিয়ার ছেলে আবদুল বাতেম (৫) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শাহিনাল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রিয়াদ হোসেন। বাতেম ও রিয়াদ সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রিয়াদ হোসেনের নানা বাড়ি এটি।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল বেলা সবার অগোচরে দুই শিশু ঘর থেকে বের হয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তাদের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আ. মান্নান জাগো নিউজকে জানান, এলাকা থেকে খবর পেয়ে রাত ৯টায় আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর লাশ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে। - See more at: http://www.jagonews24.com/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%20%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87%20%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87%20%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%20%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81/25360#sthash.Xy7tfxXC.36SecmnK.dpuf

No comments:

Post a Comment