নেপালে কান্নার রোল পড়ে গেল,, জমে গেল হাসপাতালে আহতদের ভীড়। চারিদিকে
সারি সারি লাশ। অনেক ভবন ধসে পড়ে আছে।। আর আমাদের দেশের Yo Yo প্রজন্ম
ভুমিকম্প সেলিব্রেশনের সেলফি তোলা নিয়ে ব্যস্ত!! অনেকের রিয়েকশন দেখে মনে
হচ্ছে তারা এইমাত্র কোন গেম খেলে আসলো কিংবা ফ্যান্টাসি কিংডমে ভয়ংকর কোন
রাইডে চড়ে আসলো। আল্লাহ আমাদেরকে যে বড় বাঁচা বাচিয়ে দিয়েছেন এটা কি আমরা
বুঝতে পারছিনা? এমন ভয়াবহ ভুমিকম্প আমাদের দেশে হলে প্রথমেই বিভিন্ন ভবনের
গ্যাস পাইপ লাইন ফেটে প্রথমেই হত বড় ধরনের অগ্নিকান্ড। কারন
আমরা সাপ্লাইয়ের গ্যাস ইউজ করি। অন্য দেশে ইউজ করে সিলিন্ডারের LP গ্যাস।
এক রানা প্লাজার লাশ উদ্ধার করতে আমাদের উদ্ধারকারী দলকে যেভাবে গলদঘর্ম
হতে হয়েছে সেখানে যদি এই মাত্রার একটা ভুমিকম্প হত তাহলে ঢাকা/চট্টগ্রামের
কয়েক হাজার বিল্ডিং গুড়িয়ে যেত। রাজধানীতে কয়টা বিল্ডিং ভুমিকম্প সহনীয়?
আমি পুরা দেশের কথা বাদ দিলাম। তখন কি অবস্থাটা হত? লাশ পচে গলে এখানে
ওখানে পড়ে থাকতো। কয়জায়গায় উদ্ধার করবে উদ্ধারকারী দল। তখন সবাইই থাকবে
দিশেহারা। এসব পোলাপাইন কবে মানুষ হবে?? আদৌ হবে কি? আমরাই বা কবে সচেতন
হব?
No comments:
Post a Comment